ফিচার

বাবাকে ছাড়া প্রথম ঈদ

আজহার অপুঃ ঈদ ধনী-গরীব-বাদশা-ফকির সকলের মনে বয়ে আনে খুশির বন্যা। বহন করে খুশির বার্তা। ঈদ বিশেষত্ব ছোটদের মনে নিয়ে আসে স্বর্গসুখ, অনাবিল আনন্দ। আমার ছেলে বেলাও ছিল যেন অনবদ্য ঘটনায়। সন্ধ্যায় একফালি বাঁকা চাঁদ দেখে খুশিতে আনন্দে সবাইকে ঈদ মোবারক জানাতাম। বন্ধুরা মিলে দলবেধে সারা মহল্লায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতাম। সবচেয়ে বড় মজার বিষয় হলো, রাত জেগে বসে থাকতাম মধ্যরাতে গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা পাকা সড়কে চুন দিয়ে ঈদ মোবারক লেখা আর আলপনা আঁকা। বিভিন্ন কবিতার ছন্দে ছন্দ মিলিয়ে লেখা।

ঈদগাহে নামাজ শেষে কুলাকুলি করে বের হতাম গ্রামের মধ্যে শুভেচ্ছা জানাতে। যা কিনা ছিল প্রতি ঈদে আমাদের কয়েকজন বন্ধুর রেয়াজ। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে আমরা যেতাম। মজার বেপার হলো সবাই যেন জানতো আমরা আসবো। তাই কেউ কেউ পুলি পিঠা, ভাপা পিঠা, লুচি, হালুয়া, শেমাই, পায়েস, খিচুরি, চটপটি আরও কত কি আমাদের জন্য রেখে দিত। সেই মধ্য দুপুরে বাসায় ফিরে দেখতাম, আম্মু আমার অপেক্ষায় তখনও কিছু না খেয়ে বসে আছে। আম্মুর সাথে আবার খাওয়া, ছোট ভাই-বোনদের সাথে দুষ্টুমি করেছি।

বিকেলে কয়েকটা বন্ধুকে নিয়ে বেড়িয়ে পরতাম শহরের উদ্যেশে। নানা বাড়ি-খালার বাড়ি, ওসমানী পার্ক-ড্রিম ল্যান্ড ওয়াটার পার্ক, হযরত শাহজালাল (রহ.) এর মাজার আরও কত জায়গায় ঘুরে বেড়াতাম। মনে পড়ছে প্রিয় বন্ধুদের কথা। মনে পড়ছে মায়ের বুকুনি, বাবার শাসন। বাবার কথা ভিষন মনে পড়ছে। বাবাকে ছাড়া এবার প্রথম ঈদ উদযাপন করবো। বাবার অনেক স্মৃতি, অনেক কথা, যা ভুলতে পারি না, ভোলা যায় না। বাবার জন্য অনেক কষ্ট হচ্ছে। বাবার কথা মনে পড়ে যে একফোটা লোনা জল গড়িয়ে পড়ল সেটা আজ আমি পৃথিবীর সকল বাবাদের জন্য উৎসর্গ করলাম। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

সর্বশেষে সবাইকে জানাই, পবিত্র ঈদ-উল-আযহা’র আন্তরিত শুভেচ্ছা ও অভিন্দন। “ঈদ মোবারক”।

লেখকঃ ব্যবস্থাপনা পরিচালক- গ্রাব আইটি।

Related Articles

Back to top button