জাতীয়লিড নিউজ

দেশে করোনায় ৪১জনের মৃত্যু, শনাক্ত ৩৩৬০

নিউজ ডেস্ক: চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫ হাজার ৬৩২ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩৬০ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৮ জনে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। এর মধ্যে ৩ হাজার ৭০৬ জন সহ মোট সুস্থ হয়েছেন ৮৪ হাজার ৫৪৪ জন।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Related Articles

Back to top button