লিড নিউজসিলেট বিভাগ

দিরাইয়ে ২ শতাধিক পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

দিরাই সংবাদদাতা:: টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দিরাইয়ের পানিবন্দি ২ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক হাজী আব্দুল মুকিত এর অর্থায়নে তাঁর পিতা-মাতার মাগফেরাত কামনায় নিজ বাড়ি প্রাঙ্গণে উপজেলার ২ শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পানি বন্দি অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দেন রোটারিয়ান হাজী আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, মাওলানা তৌহিদ রহমান সহ এলাকার বিশিষ্ঠজন। হাজী আব্দুল আহাদ বলেন করোনা আর দফায় দফায় বন্যার কারণে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। সকল দূর্যোগের ন্যায় এবারও আমার সহোদর জনাব আব্দুল মুকিত ভাইয়ের অর্থায়নে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে আমরা আমাদের মাতা-পিতার মাগফেরাত কামনায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

Related Articles

Back to top button