সিলেট বিভাগসুনামগঞ্জ

জগন্নাথপুরে প্রবাসীদের অর্থায়নে খাগাউড়া মহিষাকোনা গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ

সুরঞ্জিত তালুকদার, জগন্নাথপুর প্রতিনিধি।। সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর খাগাউড়া মহিষাকোনা গ্রামে প্রবাসীদের অর্থায়নে গরিব দুঃখী অসহায় মানুষদের মধ্যে পবিত্র মাহে রমদান ও বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে গত ২১শে এপ্রিল ২০২০ইং ৬ষ্ঠ বারের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ l

যে সকল প্রবাসীগনের আর্থিক অনুদানে উপহারসামগ্রী বিতরণ করা হয় উনারা হলেন আলতাব মিয়া ও উনার শাশুড়ি লন্ডন প্রবাসী(খাগাউড়া),আব্দুল হান্নান লন্ডন প্রবাসী(মহিষাকোনা),আব্দুস সাত্তার লন্ডন প্রবাসী(খাগাউড়া),হাজি আয়না মিয়া লন্ডন প্রবাসী(খাগাউড়া), মুর্শিদ মিয়া লন্ডন প্রবাসী (মহিষাকোনা), জয়নুল হক লন্ডন প্রবাসী(খাগাউড়া),সুজন অর রশিদ ফ্রান্স প্রবাসী(বাউধরণ), হুমায়ুন মিয়া লন্ডন প্রবাসী(খাগাউড়া),আজির উদ্দিন ইতালি প্রবাসী(খাগাউড়া), মাসুক মিয়া লন্ডন প্রবাসী(আলতাব মিয়া’র শাশুড়ি লন্ডন প্রবাসী(খাগাউড়া), মনির হোসেন লন্ডন প্রবাসী(মহিষাকোনা),আবুল কালাম লন্ডন প্রবাসী(খাগাউড়া),ফয়জুল হক লন্ডন প্রবাসী(খাগাউড়া) এবং রুবেল সিদ্দেকী লন্ডন প্রবাসী(খাগাউড়া) l বিতরণের সময় প্রবাসীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আজির উদ্দিন ইতালি প্রবাসী(খাগাউড়া), গ্রাম ও প্রবাসী পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দাল মিয়া,রুহুল আমিন,হরুল মিয়া ,আবুজাফর ,শাজাহান মিয়া প্রমুখ l চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর ০৮ নং ওয়ার্ড এর খাগাউড়া -মহিষাকোনা গ্রাম এর প্রবাসীরা ১৭৯ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন l তন্মধ্যে ১০৩ টি বড় পরিবারের মধ্যে ৪লিটার সয়াবিন তেল ,৫কেজি পিঁয়াজ ,৫কেজি আলু ,১কেজি ছোলা ,১কেজি ডাল ,১কেজি ময়দা ,১কেজি লবন এবং ৫০০গ্রাম খেজুর আর ৭৬ টি ছোট পরিবারের মধ্যে ২লিটার সয়াবিন তেল ,৩কেজি পিঁয়াজ ,৩কেজি আলু ,১কেজি ছোলা ,১কেজি ডাল ,১কেজি ময়দা ,১কেজি লবণ এবং ৫০০গ্রাম খেঁজুর l খাগাউড়া স্টুডেন্ট’স ওয়েলফেয়ার সোসাইটি’র তত্ত্বাবধানে বন্টন করা হয় l উল্লেখ্য যে রমজান মাস উপলক্ষে প্রবাসীরা সম্মিলিতভাবে প্রতিবছরই খাদ্যসামগ্রী বিতরণ করে থাকেন।

Related Articles

Back to top button