লিড নিউজসিলেট বিভাগ

করোনায় নার্সের মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে কভিড-১৯ ইউনিটে কর্মরত সিনিয়র স্টাফ নার্স (নার্সিং কর্মকর্তা) নাসিমা পারভীন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
৬ জুলাই, সোমবার সকাল সাড়ে ৮টায় শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক নেহারী রাণী দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
এদিকে নার্সিং কর্মকর্তা নাসিমা পারভীন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

Related Articles

Back to top button