সিলেট বিভাগ

বানিয়াচংয়ের ইউএনও মাসুদ রানা করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক: বানিয়াচংয়ে জনসাধারণকে স্বাস্থ্য সুরক্ষা ও সরকারি নির্দেশিকা পালনে জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা করোনায় পজিটিভ হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) শারীরিক অসুস্থতাবোধ করলে সকালে নমুনা দিলে র‌্যাপিড এন্টিজেন টেস্টের রিপোর্ট আসে করোনা পজিটিভ।

বর্তমানে তিনি সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার ইউএনও মাসুদ রানা করোনা পজিটিভের সত্যতা নিশ্চিত করেন। শরীরে হালকা কাঁশি ও মাথা ব্যাথা দেখা দিলে এ পরিক্ষা করান তিনি।

উল্লেখ্য, গত ৩ জুলাই সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

Related Articles

Back to top button