লিড নিউজসিলেট বিভাগ

শ্রীমঙ্গলে মা-মেয়ে খুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একই ঘরে মা ও খুন হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাতে উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সকালে ঘর থেকে কোনো লোকজন বের না হওয়ায় পাশের বাড়ির এক নারী ওই বাসায় ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনে গিয়ে দেখেন বেড়া ভাঙা। এরপর তিনি আশপাশের লোকজন ডেকে ঘরের ভেতরে ঢুকে দেখেন মা ও মেয়েকে ছুরি দিয়ে খুন করা হয়েছে।

পরে খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, কীভাবে এ হত্যাকাণ্ডটি ঘটলো এ ব্যাপারে এসপি ফারুক আহমেদের উপস্থিতিতে আমরা সরেজমিন তদন্ত করছি। তদন্ত শেষে বলা যাবে।

Related Articles

Back to top button