লিড নিউজ
নগরীর লামাবাজারে পুলিশের অভিযানে ২৩ জুয়াড়ি আটক


নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর লামাবাজার এলাকার সৈনিক ক্লাবে অভিযান চালিয়ে ২৩ জুয়ারীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টা থেকে ঘন্টাব্যাপি অভিযান পরিচালনা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
দীর্ঘদিন ধরে সৈনিক ক্লাবে সন্ধ্যার পরে জুয়ার আসর পরিচালিত হচ্ছে এমন খবরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ।
আটককৃত ২৩ জুয়াড়িকে সিলেট কোতোয়ালী মডেল থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।




