লিড নিউজসিলেট বিভাগ

লাহিন ও তার পরিবারের উপর ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের আহবান

নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন লাহিন ও তার পরিবারের উপর থেকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মঈন উদ্দিন লাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ার্ড আওয়ামী লীগকে সু-সংগঠিত করেন। তার এ সকল অর্জনকে ধুলিস্যাত করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গত (এপ্রিল মাসে) তার মা ,ভাই ও ৬ বছরের শিশু সহ পরিবারের সদস্যদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে খিত্তারগাঁও গ্রামে গোলাম হোসেন, নজিম উদ্দিন, তার ভাই মুছাম উদ্দিন, শাহাব উদ্দিন, সালা উদ্দিন, কলিম উদ্দিন, বদর উদ্দিন‌ ও তার লোকজন।

দ্রুত লাহিন উপর থেকে মিথ্যা মামলা প্রাত্যাহার আহবান জানান সভাপতি রনজিৎ দত্ত, সহ-সভাপতি ছানোওয়ার আলী বাদশা, সাংগঠনিক সম্পাদক মো.চান্দ আলী, প্রচার সম্পাদক মোঃ. রইছ মিয়া প্রমুখ।

Related Articles

Back to top button