লিড নিউজ

অভিযানের খবর জানাতে শিববাড়িতে ৩০ ঘন্টা ধরে সংবাদকর্মীরা

নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার আতিয়া মহলের জঙ্গি আস্তানায় জঙ্গি বিরোধী অভিযান চলছে।

অভিযানের সর্বশেষ খবর জানাতে শুক্রবার ভোর থেকে সংবাদ কর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন।
দেশের সর্বসাধারণ এখন জঙ্গি আস্তানায় কি ঘটছে তা জানতে উৎসুক হয়ে আছেন। সেই উৎসুক মানুষের তৃষ্ণা মেটাতে শুক্রবার থেকে হালকা খাবার খেয়ে টানা ৩০ ঘন্টা অবস্থান করছেন অনেক সংবাদকর্মীরা। তাদের সাথে মোবাইলের চার্জ শেষ হলেও সহকারীদের বা পরিচিতদের দ্বারা মোবাইল পরিবর্তন করে সর্বশেষ খবর জানাচ্ছেন তারা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের তথ্যানুসারে শিববাড়ি এলাকার উস্তার আলীর বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন শৃংখলা বাহিনী। শুক্রবার ভোররাত থেকে ঐই বাড়িটি আইনশৃংখলা বাহিনী ঘিরে রাখে। দিনের শুরুতে দফায় দফায় আত্মসমর্পনের আহবান জানালে বিপরিত প্রতিক্রিয়ায় জঙ্গিরা নিজেদের আল্লাহর সৈনিক ও আইনশৃংখলা বাহিনী শয়তানের অনুসারী বলে আখ্যা দেয়। এবং হাতে সময় কম বলে তাড়াতাড়ি সোয়াত পাঠাতে আমন্ত্রন জানায়। পরে বিকেলে ঢাকার সোয়াতের একটি টিম পোঁছায়। পরে সন্ধার পর সেনাবাহিনীর প্যারা-কমান্ডো যোগ দেয়। আজ সকাল ৯টা থেকে প্যারা –কমান্ডে অপারেশন ‘টোয়াইলাইট’ পরিচালনা করছে। সর্বশেষ ৫৫ জনকে আতিয়া মহল থেকে উদ্ধার করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর সদস্যরা।

Related Articles

Back to top button