লিড নিউজ
কোম্পানীগঞ্জে ইমরান আহমদ কারিগরি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন


নিউজ ডেস্ক: কোম্পানীগঞ্জের খাগাইল-দলইরগাও এলাকায় ইমরান আহমদ কারিগরি কলেজ ও কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মাহফুজুর রহমান, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল লাইছ, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য এড. আজমল আলী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তামান্না আক্তার হেনা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামসুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, আওয়ামীলীগ নেতা এড. হাবিবুর রহমান ভুট্টো, কলেজের সদস্য সচিব ও ৬নং দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, ৫নং উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, তেলিখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর, তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কমর উদ্দিন, হাজী রিয়াজ উদ্দিন (ভূমি দাতা), সুনা মিয়া মেম্বার, কটাই মেম্বার, রুহুল আমিন, আতাই মিয়া, সয়ফুল ইসলাম, খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আকবর, উপজেলা যুবলীগের আহ্বায়ক ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সহসভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাইফুল ইসলাম, তেলিখাল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তজব আলী, যুবলীগ নেতা জুয়েল আহমদ, সুবুদ চন্দ্র বুলি, আব্দুর রহমান, উত্তর রনিখাই ইউপি যুবলীগের আহ্বায়ক সুহেল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি সিলেটের সদস্য সচিব এম. সোহেল আহমদ, এখলাছ আলী, জমির উদ্দিন, জামাল উদ্দিন, তাজ উদ্দিন, আলিম উদ্দিন, শফিক মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজমূল হক হেলাল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রূপক চন্দ্র দাস, কামাল হোসেন, তারেক আহমদ রাসেল, সাইফুল ইসলাম মামুন প্রমূখ।




