লিড নিউজ

লাখাইয়ে ৩৭পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ের বামৈ (কাটিহারা) গ্রাম থেকে ৩৭ পিছ ইয়াবাসহ দুদু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত দুদু মিয়া ওই গ্রামের কুদরত আলীর পুত্র।

জানা যায়, উপজেলার কাটিয়ারা গ্রামের কুদরত আলীর পুত্র দুদু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

মঙ্গলবার বিকালে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ওসি বজলার রহমানের নেতৃত্বে ও এস.আই শাহীন এবং এস.আই সামছুসহ একদল পুলিশ কাটিহারা গ্রামে অভিযান চালায়।

এ সময় পুলিশ ৩৭ পিছ ইয়াবাসহ দুদু মিয়াকে আটক করে।

Related Articles

Back to top button