লিড নিউজশিক্ষাঙ্গন

মেডিকেলে ভর্তির আবেদন শুরু ২৭ আগষ্ট

সিলেটমিডিয়াডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:

অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৭/০৮/২০১৮ (দুপুর ১২টা থেকে)
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৮/০৯/২০১৮ (রাত ১১টা ৫৯মিনিট)
প্রবেশপত্র ডাউনলোড: ২৯/০৯/২০১৮ হতে ০৩/১০/২০১৮ তারিখ পর্যন্ত
ভর্তি পরীক্ষা: ০৫/১০/২০১৮ (সকাল ১০টা থেকে ১১টা)

নির্বাচিত প্রার্থীদের দেওয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট: www.dghs.gov.bd , www.dghs.teletalk.com.bd ও www.mohfw.gov.bd

Related Articles

Back to top button