লিড নিউজ

আযানের ধ্বনি শুনেই বক্তব্য বন্ধ করেছিলেন প্রধানমন্ত্রী

ফাহাদ মারুফ: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আলিয়া মাদরাসা মাঠে বক্তব্যের সময় তিনি বলছিলেন বিএনপির আমলে আওয়ামীলীগের একটি র্যালিতে বোমা মারে বিএনপির নেতাকর্মীরা, এই বোমা হামলায় আওয়ামীলীগের ২২জন নেতা শহীদ হন, এবং বিএনপির আমলে বাংলাদেশ ৫বার দূনীর্তিতে চ্যাম্পিয়ন হয়েছে…
টিক সেই কথা বলছিলেন যখন মাননীয় প্রধানমন্ত্রী, তখই সময় ৪টা ১০মিনিটে আসরের আজান শুরু হয়।

প্রধানমন্ত্রীর কানে পৌঁছানো মাত্রই তিনি বলেন, আজান দিচ্ছে, আজান শেষ হলে বক্তব্য দেব। এরপর তিনি বক্তব্য দেয়া বন্ধ করে দেন।

প্রধানমন্ত্রীর সাথে আযানের সময় মাঠের নেতাকর্মীরা ও নীরবতা পালন করেন। সাড়া মাঠ নিরব হয়ে যায়, অনেক নেতাকর্মী হাত তালি দিয়ে প্রধানমন্ত্রীকে সাপোর্ট দেন। এবং অনেকেই প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।

আজান শেষ হওয়ার পর আবার বক্তব্য শুরু করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর সরকার গঠন করে পাঁচ বছরে আমরা পদার্পণ করেছি। সামনে আমাদের নির্বাচন।

তিনি আরো বলেন, নৌকা মার্কায় আপনারা ভোট দিয়েছিলেন, বাংলার জনগণ ভোট দিয়েছিলেন। আজকে বাংলার গ্রামে গ্রামে উন্নয়নের ছোঁয়া পড়েছে।

Related Articles

Back to top button