লিড নিউজসারাদেশ

মানবতার সেবায় মানবতার বাজার নিয়ে ব্যান্ড চাতকের কেনেডি

ফাহাদ মারুফ: কোভিড-১৯ মহামারী আমাদের জীবনকে বিপন্ন করে তুলেছে। এ যেন মনুষ্যকূলের প্রতি প্রকৃতির বিষাক্ত বৈরীতা। মহামারীর বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউনের ঘোষণায় গৃহবন্দি সাধারণ জনগন। এই দুর্যোগে অনেক সংস্থা এবং ব্যক্তিগত পরিচালনা থেকে স্বেচ্ছাসেবকরা করোনা আক্রান্তের পরিবার ও গৃহবন্দিদের খাদ্য সংকটে পড়া গৃহবন্দি কর্মহীন মানুষের কথা চিন্তা করে বাজার সামগ্রী ও খাদ্য নিয়ে দুই হাতে হাজির হচ্ছেন দুয়ারে দুয়ারে। আর এমনই একজন স্বেচ্ছাসেবক হলেন নরসিংদী জেলার প্রয়াত সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাক’র এর পুত্র ব্যান্ডদল ‘চাতক’র প্রধান সদস্য ও ভোকাল শাহরিয়ার শামস কেনেডি।
খাদ্য সংকটের এই দুর্যোগে কেনেডি তার নিজ এলাকা বৌয়াকুড় এর অসহায়বাসীদের পাশে দাঁড়িয়েছেন কাঁচা বাজার ও অনন্য খাদ্য সামগ্রী নিয়ে। এসব বিতরণে তিনি ‘মানবতার বাজার’ নামক একটি বাজার বসান, যেখানে ১৫০টি পরিবারকে প্রয়োজনীয় বাজার প্যাক করে দেয়া হয়।
প্রতি প্যাকে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি পেয়জ, ৩ কেজি আলু, সাবান, ১ প্যাকেট লবন, ১ লিটার তেল এবং ২০টা করে ডিম। প্রয়োজনীয় সবজীতে ছিল মিষ্টি কুমড়া, পুঁইশাক, করলা, কাঁচা মরিচ।

মানবতার এই সেবায় তিনি নিজে একাই মাঠে নেমেছেন। নিজ এলাকায় করোনায় আক্রান্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সকল খাদ্য সামগ্রী সরবরাহ করছেন কেনেডি। এছাড়াও রাতের আঁধারে তিনি এমন সব পরিবারের দরজায় খাবার সামগ্রী প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন যারা লোক লজ্জায় সবার সামনে খাদ্য সংকটের কথা বলতে পারছেননা।

আমাদের প্রতিবদেক জানতে চাইলেন, এই যে আপনি পথে ঘুরে ঘুরে খাদ্য, বাজার সরবরাহ করছেন, এতে আপনার নিজ স্বাস্থ্য হুমকির মুখে পরতে পারে। সে সম্পর্কে কিছু বলুন। কেনেডি উত্তরে বললেন, “দেখুন! মানুষের জীবনে এমন অনেক দুঃসময় আসে যা বিধাতার নির্ধারিত। সে সময় ঘরে বসে না থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা আমার কাছে এবাদত বলে আমি মনে করি। আজ সারা বিশ্ব থমকে গেছে করোনা আতঙ্কে। এ সময় অসহায় মানুষের পাশে থাকাটা নৈতিক ও সামাজিক দায়িত্ব মনে করছি। এবং আমি যা করছি তা কোন দান নয়।

যেহেতু রাজনৈতিক সময়কালে দীর্ঘদিন আমার এলাকার মানুষগুলো আমার বাবাকে ভালবেসে তার পাশে ছিলেন বিনা শর্তে, সেহেতু সে বাবার সন্তান হিসেবে কিছুটা ঋন শোধ করছি বলে আমি মনে করি।” করোনা ক্রান্তিকাল ছাড়াও, যতদিন তিনি বেঁচে থাকবেন, মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবেন বলে জানান, মানব ধর্মে বিশ্বাসী গায়ক শাহরিয়ার শামস কেনেডি।
এখানেই শেষ নয়। এই উদ্দ্যেগের পাশাপাশি আলাদাভাবে আরও ৫০ পরিবারকে মাসব্যাপী ইফতার দেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি।
এ প্রসংঙ্গে দৈনিক সত্য প্রকাশকে কেনেডি বলেন, “নিজের দায়বদ্ধতা থেকে এই দায়ীত্ব নিয়েছি। আমার বাবাও তার আশেপাশের মানুষদের কখনো ক্ষুধার্ত রাখতেন না। মনে পরে, বাবা থাকাকালীন, রমজান মাসে আমাদের পরিবারে সব সময় বারতি ইফতারের ব্যবস্থা করা হতো। কখনো আমাদের বাড়ী থেকে কেউ খাদ্য না নিয়ে ফিরতেন না। তাছাড়া, সামর্থ্য অনুযায়ী প্রতিবেশীদের ইফতার করানোও ইসলামে উল্লেখ্য করা আছে।”

এভাবেই চলুক মানবতার চাষ। আমরা সকলেই উদ্বুদ্ধ হই একে অন্যের পাশে দাঁড়ানোর। ভূপেন হাজারিকা গেয়েছিলেন, মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য/ একটু সহানুভূতি কি দিতে পারেনা…ও বন্ধু!”

মানবতার বাজারের ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন:

মানবতার বাজার

Related Articles

Back to top button