রাজনীতি
মাওলানা আব্দুল লতিফ নেজামীর ইন্তেকালে এবি পার্টির শোক


মিডিয়া ডেস্কঃ প্রখ্যাত আলেমে দ্বীন, বর্ষিয়ান রাজনীতিবিদ ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির(এবি পার্টি) আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা আবদুল লতিফ নেজামী ছিলেন দেশে গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার এক অকুতভয় সৈনিক। একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে তার অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে রাজনীতিতে এক বিরাট শূণ্যতা সৃষ্টি হলো। জীবনে বার্ধক্যের শেষ প্রান্তে এসেও পবিত্র রমজানের রোজা সম্পন্ন করে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। মহান আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দান করুন।




