রাজনীতিহবিগঞ্জ

দলীয় সফরে হবিগঞ্জে আসছেন আমান উল্লাহ আমান

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেকমন্ত্রী আমান উল্লাহ আমান দলীয় সফরে হবিগঞ্জে আসছেন সোমবার। সকাল ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে আসছেন তিনি।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পরে জেলা বিএনপি কর্মীসভা আয়োজন করায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই কর্মীসভায় জেলা কমিটির সকল সদস্য ছাড়াও থানা ও পৌর ইউনিটের ৫ জন করে নেতাকর্মী উপস্থিত থাকবেন।

এছাড়াও দলের সহযোগি সংগঠনগুলোর ৫ জন গত উপজেলা, পৌর ও ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়নে চেয়ারম্যান, মেয়র প্রার্থীগণ উপস্থিত থাকবেন।

জেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র জি,কে গউছ এ তথ্য নিশ্চিত করে বলেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান টেলিকমিউনিকেশনের মাধ্যমে জেলা বিএনপির কর্মীসভায় বক্তব্য রাখবেন।

Related Articles

Back to top button