লিড নিউজ

ছাতকে গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:  ছাতকে একাধিক মামলার পলাতক আসামি আবদুল জব্বার মোশাহিদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার (১৩মে’) তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, দোলারবাজার ইউপির পালপুর গ্রামের মাওলানা আবদুস সাত্তারের পুত্র আবদুল জব্বার মোশাহিদ (৪০)কে শুক্রবার (১২মে’) গোবিন্দগঞ্জ এলাকা থেকে থানার এসআই সফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেন। এ নিয়ে সম্প্রতি তাকে একাধিকবার গ্রেফতার করা হয়।

মামলার বাদি ফখর উদ্দিনও আবুল হোসেন জানান, অস্ত্রের মহড়াসহ সে বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় জড়িত রয়েছে। একবছর আগে পালপুর দাখিল মাদরাসায় হামলার ঘটনায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে ও কথায় কথায় পরনের লুঙ্গি খুলে এলাকায় সে ন্যাংটা মোশাহিদ নামে পরিচিতি পেয়েছে।

মোশাহিদ প্রায়ই জনসম্মূখে ন্যাংটা হবার অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের শিকার বলে জানিয়েছে।

Related Articles

Back to top button