করোনাভাইরাস প্রতিরোধে করণীয়: কখন কী দোয়া পড়বেন


এইচ বি রিতা, নিউইয়র্ক: করোনাভাইরাসে বিশ্বজুড়ে যখন আতঙ্কের শেষ নাই, তখন সর্বপ্রথম নিজেকে নিরাপদ রাখতে বলা হচ্ছে-
স্টে হোম
ওয়াশ ইউর হ্যান্ড
কিপ ক্লিন।
বিদেশের কথা আলাদা। আমরা প্রয়োজনীয় সকল জিনিস পত্র জমা করে রেখেছি। কিন্তু বাংলাদেশে প্রয়োজনীয় সামগ্রী যেমন- সেনিটাইজার, এন্টিব্যক্টেরিয়াল স্প্রে, এন্টিব্যক্টেরিয়াল হেন্ড সোপ, ডিশ লিকুইড, মাস্ক…. পাওয়া খুব মুশকিল। যদিও পাওয়া যায়, তা কতটুকু আলস, তা নিশ্চিত নয়।
তবে যদি আপনারা সামান্য সতর্কতা অবলম্বন করেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হোন, তাহলে আপনারাই পারবেন নিজেদের নিরাপদ রাখতে এবং অন্যদের নিরাপদ রাখতে।
সেই সাথে বলছি কিভাবে ঘরে বসে বানাবেন এন্টিব্যক্টেরিয়াল হেন্ড সেনিটাইজার এবং এন্টিব্যক্টেরিয়াল স্প্রে।
৯৯% রাবিং এলকোহল কিনুন। এলোভেরা জেল কিনুন। মেজারিং কাপ কিনুন। মেজারিং কাপের তিন চতুর্ধাংশ এলকোহল নিন। এক চতুর্ধাংশ এলোভেরা জেল নিন। যদি সুগন্ধি যোগ করতে চান তাহলে সাথে এজেনশিয়াল ওয়েল এড করুন ৫/৬ ড্রপ। তারপর একসাথে এগুলো একটি পাত্রে বা বাটিতে মিশান। মিশিয়ে কিছুক্ষন এভাবেই রেখে দিন। তারপর একটি স্প্রে বোতলে কিংবা কৌটায় রেখে ব্যবহার করুন।
ঘর পরিস্কারের জন্য এন্টিব্যক্টেরিয়াল স্প্রে কিনতে না পারলে, কোন সমস্যা নেই। আপনি নিজেই এটা করতে পারেন খুব কম মূল্যে।
ব্লিচ অর্থাৎ ক্লোরেক্স কিনে নিন। একটি স্প্রে জাতীয় বোতলে ৬ ভাগের ১ ভাগ ব্লিচ বা ক্লোরেক্স মিশান, ৬ ভাগের ৫ ভাগ বিশুদ্ধ পানি মিশান। ঝাঁকিয়ে নিন ভাল করে। তারপর সেটা আপনার ফ্লোর, দরজা, দরকার হাতল, ফার্নিচার, বাথরুম এবং রান্নাঘরে স্প্রে করে পরিস্কার করুন।
পর্যাপ্ত মাস্ক যখন নেই তখন নিজেই ঘরে বানিয়ে নিন মাস্ক। যারা সেলাই জানেন, তারা অবশ্যয়ই পারবেন নিজ ঘরে মাস্ক বানাতে। শুধু সতর্ক থাকবেন, ব্যবহারের পর রোজ সেই রিইউজেবল মাস্কটি আপনি সাবান ও গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিতে ভুলবেননা।
সেই সাথে, বাহির থেকে ঘরে ঢুকা মাত্রই কাপর ও জুতাতে স্প্রে করবেন এবং দরজার কাছে সেগুলো কয়েক ঘন্টার জন্য রেখে দিবেন।
-কিছুক্ষন পর পর হাত ধুবেন সাবান দিয়ে, গরম পানি এড করলে আরো ভাল।
মোট কথা হলো, টাকা গননার পর, বাহিরে গিয়ে তরি-তরকারী হাতিয়ে কেনার পর, দরজার হাতল ধরার পর,মাস-মাংস কাটার পর, ঘর মুছার পর.,., অবশ্যয়ই হাত অন্তত ২০ সেকেন্ট সাবান বা হেন্ড সোপ দিয়ে ঘষে ধুবেন।
-হাত না ধুয়ে চেখ, মুখ, নাকে ধরবেননা।
-বাহিরে গেলে গ্লবস পরবেন, না থাকলে ঘরে বানানো সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করবেন।
-অন্যদের থেকে ৬ ফুট দূরত্ব বডায় রাখবেন।
-ঘরে বা বাহিরে থুথু ফেলবেননা। আপনার থুথু আপনি গিলে ফেললে কোন সমস্যা নেই।
-পরিধেয় কাপর, বিছানার চাদর গরম পানি দিয়ে ধুবেন
-শিশুদের কাঁথা কাপর গরম পানিতে সিদ্ধও করতে পারেন ২/৩ মিনিট
-যে কোন ফল স্ববজী কাটার আগে খাবার আগে গরম পানিতে ধুয়ে নিবেন অন্তত ৩০ সেকেন্ড
-বটি, ছুঁড়ি, কাটিং বোর্ড রোজ ব্যবহারের আগে গরম পানিতে ধুয়ে নিবেন।
-ভিটামিন সি জাতীয় খাবার খাবেন বেশী করে। যেমন-কমলা, লেবু, সবুজ সকল স্ববজী।
-পানি খাবেন পর্যাপ্ত। গরম পানি খেলে আরো ভাল।
যারা সিগারেট টানেন, তারা সতর্ক থাকুন, কারণ করোনাভাইরাস মূলত গলা থেকে লাংসে প্রবেশ করে দ্রুত এবং সিগারেট লাংসকে দূর্বল করে।
Stay home
Stay safe
Be clean
Help yourself
Help community
ক্ষমা করবেন, সেই সাথে আমার আরেকটি আবেদন, রোজ নিন্মলিখিত দোয়াগুলো পড়বেন। কেননা, তিনি ছাড়া আমাদের এই বিপদ থেকে উদ্ধার করার আর কেউ নেই।
রোজকার আমলঃ-
১. দরুদ শরীফঃ-
اَللّٰهُمَّ صَلِّ عَليٰ سَيِّدِنَا وَمَوْلۤانَا مُحَمَّدٍ وَعَليٰ اٰلِهٖ وَاَصَحْابِهٖ وَسَلِّمْ
উচ্চারণ: আল্লাহুম্মা ছাল্লি আ’লা সায়্যিদিনা ওয়া মাওলা-না মুহাম্মাদ, ওয়া আ’লা-আ’লিহি- ওয়া আছহা-বিহি-ওয়া সাল্লাম।
২. আসতাগফিরুল্লা-হ ইন্নাল্লা-হা গা’ফুরুর রাহীম।
৩. সুরা ফাতিহাঃ-
বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।আলহামদু লিল্লাহি রব্বিল আ -লামি-ন। আররহমা-নির রাহি-ম। মা-লিকি ইয়াওমিদ্দি-ন। ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন। ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম। সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
৪. আয়াতুল কুরসিঃ-
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বিয়্যুম লা তা’খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম। (১বার)
৫. ইসতেগফারঃ-
- হাসবুনাল্লাহু ওয়া নে’মাল ওয়াকিল; নে’মাল মাওলা ওয়া নে’মান নাছির।
- আসতাগফিরুল্লা-হাল আ’যীমাল্লাযী লা- ইলা- হা ইল্লা হুওয়াল হা’ইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতুবু ইলাইহি।’
– عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِر لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
উচ্চারণ : আল্লাহুম্মা আনতা রাব্বি। লা ইলাহা ইল্লা আনতা। খালাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা আলা আহদিকা। ওয়া ওয়া’দিকা মাসতাতা’তু। আউজু বিকা মিন শাররি মা-সানা’তু। আবুয়ু লাকা বিনি’মাতিকা আলাইয়্যা। ওয়া আবুয়ু লাকা বি জাম্বি। ফাগফিরলী। ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনবা ইল্লা আনতা।
সবাই নিরাপদ থাকুন।




