লিড নিউজ
নিউজ রুমে সাপ, যা করলেন তারা (ভিডিও)


আন্তর্জা
তিক ডেস্ক: নিউজ রুমের অফিসে নিয়মিত কাজ চলছে। এরই মধ্যে কম্পিউটারের পেছনে আবিষ্কার হলো ২ ফুট দৈর্ঘের একটি সাপ। যেটি কম্পিউটারের পেছনের তারের সঙ্গে জড়িয়ে আছে।
মঙ্গলবার এনডিটিভির খবরে বলা হয়েছে, গত সোমবার এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার একটি নিউজ চ্যানেলের অফিসে। আর ওই সাপটি আবিষ্কার করেছেন লিমন নামের একজন নারী কর্মী। অবশেষে তিনি বুদ্ধিমত্তার সঙ্গে সাপটিকে কব্জা করে ব্যাগে ঢুকাতে পেরেছেন।
নিউজ চ্যানেলের অফিসে সাপ আবিষ্কারেরে সংক্ষিপ্ত ভিডিওটি অস্ট্রেলিয়ান একজন নিউজ ডিরেক্টর টুইট করেন। এরই মধ্যে এটি ভাইরাল হয়েছে। তবে এতে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।



