লিড নিউজসিলেট বিভাগ

এসএ টিভির সাংবাদিক গ্রেপ্তারে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্বেগ

ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বুধবার এক বিবৃতিতে বলেন, সাংবাদিক মাহতাব উদ্দিনকে যে প্রক্রিয়াতে গ্রেপ্তার করা হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে মিথ্যা পোষ্ট দিয়েছেন। কিন্তু মাহতাব উদ্দিন দাবি করেছেন, তিনি সংসদ সদস্যকে নিয়ে কোনো পোষ্ট দেননি।

সোমবার রাতে তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। প্রায় ছয়ঘণ্টা পর তিনি আরেকজনের সহায়তায় সেটি উদ্ধার করেন। পরে তিনি নিজেই তার ফেসবুকে বিষয়টি জানিয়েছেন।

 

মাহতাব উদ্দিন যেহেতু দাবি করছেন তিনি এটি করেননি, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল তাহলে বিষয়টির তদন্ত হতে পারত। সামাজিকভাবেও বিষয়টির নিষ্পত্তি করা যেতো। নেতৃবৃন্দ বলেন বিষয়টির সঠিক তদন্ত হওয়া দরকার। মাহতাব উদ্দিন যাতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের শিকার না হন সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আহবান জানান।

Related Articles

Back to top button