লিড নিউজ

মাধবপুরে নারীর লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচিরের নিকট একটি ঝুপড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধ গলিত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ১১ টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারনা ধর্ষনের পর তাকে হত্যা করে লাশ নির্জন স্থানে ফেলে রেখেছে। কমপক্ষে ১০/১২ দিন ধরে মৃত দেহটি  এখানে পড়ে রয়েছিল।

মাধবপুর থানার পরিদর্শক ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, সোমবার সকালে হাসপাতাল চত্বরে একটি সবজি খেতে খাল থেকে সেচ দিয়ে পানি দিতে গিয়ে  লোকজন মৃত দেহটি পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই আর্শীষ কুমার মৈত্র জানান, ধারনা করা হচ্ছে ওই নারীকে ধর্ষনের পর  হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Related Articles

Back to top button