লিড নিউজসিলেট বিভাগ

সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত

সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যশকে নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

আক্রান্ত ব্যক্তি সিলেটের একটি হাসপাতালের চিকিৎসক। বর্তমানে তিনি নগরের হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসায় রয়েছেন। বাসাটি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, কিছুদিন পূর্বে প্রবাস থেকে এক আত্মীয় তার বাসায় এসেছিলেন। আত্মীয় চলে যাওয়ার পর থেকে তিনি অসুস্থবোধ করছিলেন। পরে নিজে উদ্যোগী হয়ে পরীক্ষা করানোর পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

Related Articles

Back to top button