লিড নিউজসিলেট

ক্বিন ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: কিনব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সংস্কার কাজের জন্য শনিবার মধ্যরাত থেকে সিলেট সিটি করপোরেশন যান চলাচল বন্ধ করে দেয়।

সংস্কার কাজের জন্য এই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সিসিক। তবে পথচারীরা এই সময়ে পায়ে হেঁটে সেতুটি পারাপার হতে পারবেন।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জানান, ঐতিহাসিক ক্বিন ব্রিজটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সেতুটি দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে। সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশের ট্রাফিক বিভাগ মিলে সমন্বিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কারের কাজ শেষ হলে এটি যানবাহন চলাচলের জন্য ফের খুলে দেওয়া হতে পারে, তবে ঐতিহাসিক স্থাপনা হিসেবে এই সেতুটিকে রক্ষণের জন্য এর উপর দিয়ে যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ১৯৩৩ সালে সুরমা নদীর ওপর এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ব্রিজটির নির্মাণ শেষে ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল ক্বিনের নামে এই সেতুর নামকরণ করা হয় ক্বিন ব্রিজ। দৃষ্টিনন্দন লোহার পিঞ্জিরার ওপর লাল রং দেওয়া ব্রিজটির অবকাঠামো দেখভালের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

Related Articles

Back to top button