

সিলেটমিডিয়াডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই মামলার জামিন আবেদন মুলতবি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি মুলতবি করা হয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।
এর আগে রোববার কুমিল্লার দু’টি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা।
সোমবার ওই কোর্টের কার্যতালিকায় দুটি আবেদন ওঠে। এ দুই আবেদন শুনানির জন্য ডাকার পর অ্যাটর্নি জেনারেল প্রস্তুতির জন্য সময় চান। এরপর আদালত দুই আবেদনের শুনানির জন্য মঙ্গলবার আড়াইটায় সময় নির্ধারণ করেন।
কিন্তু এদিন আবেদন দু’টির শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট।




