সিলেট

জুড়ী থেকে ৭৭০পিস ইয়াবাসহ আটক ১

সিলেটমিডিয়াডেস্ক  : : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃত ওই ব্যক্তির নাম  মোঃ মনির হোসেন (৩৭)। সে সে জুড়ী উপজেলার ফুলতলা বস্তির মৃত ইসরাব আলীর ছেলে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে  জুড়ি ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ আসামীকে মৌলভীবাজার জেলা জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button