সিলেট বিভাগ

‘কবিরা দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করেন’

নিউজ ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের ডিজিএম, সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সিলেটের সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সংগঠক জাবেদ আহমদ বলেন, কবিরা দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করেণ। একজন লেখক জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। যারা সাহিত্য চর্চা করে তারা মানবিক মানুষ হিসেবে পরিণত হয়। তাদের লেখার মাধ্যমে ফুটে উঠে মানুষের জীবনের বাস্তব চিত্র। আবদুল কদির জীবন একজন তুরুণ কবি ও সাংবাদিক। সে নিয়মিতভাবে প্রকাশ করে যাচ্ছে তার ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’। আশা করি একদিন সে এবং তার ম্যাগাজিন অনেকদূর এগিয়ে যাবে এবং সফলতা লাভ করবে।
তিনি গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকার সময় সিলেট নগরীর তালতলা সুরমা টাওয়ারস্থ অনলাইন গণমাধ্যম ‘ডেইলী সিএন বাংলা’র অফিসে কৈরব প্রকাশনির আয়োজনে ও ইংরেজি ম্যাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’ এর সহোযোগিতায় তরুণ ছড়াকার ও সাংবাদিক আব্দুল কাদির জীবনের জন্মদিন উপলক্ষ্যে স্মারক ‘তারুণ্য’র প্রকাশনা অনুষ্ঠান ও সাহিত্য আড্ডায় এসব কথা বলেন।
কৈরব প্রকাশনীর সত্ত্বাধিকারী কবি কামরুজ্জামান হেলালের সভাপতিত্বে ও কবি কামাল আহমদের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট কলামিষ্ট আব্দুল হক, বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেটের সাধারন সম্পাদক আব্দুল মালিক, ছড়াকার ও গল্পকার মিনহাজ ফয়সল।
এছাড়াও বক্তব্য রাখেন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র বার্তা সম্পাদক ও ডেইলী সিএনবাংলার স্টাফ রিপোর্টার সাংবাদিক নুরুল আলম আলমাস, কবি তোফায়েল কামাল, কবি আহমেদ মোস্তাক, কবি জালাল জয়, কবি জেনারুল ইসলাম, ভোরের সিলেট এর সিলেট জজ কোর্ট প্রতিনিধি ও শিক্ষানবীশ আইনজীবি সাংবাদিক শেখ মুস্তাফিজ তৈমুর, দি ডেইলী ক্যাম্পাস সিলেট প্রতিনিধি সাংবাদিক ডি.এইচ মান্না প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক বিশ্ব মানচিত্র সিলেট প্রতিনিধি সাংবাদিক এম.এ হান্নান চৌধুরী।
অনুষ্ঠানের শেষার্ধে, দি আর্থ অব অটোগ্রাফ সম্পাদক আবদুল কাদির জীবনকে কবি কামাল আহমদের পক্ষ থেকে সম্মাননা পত্র ও কৈরব প্রকাশনির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। আবদুল কাদির জীবনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তরুণ কবি ও গল্পকার জেনারুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম, সাইক্লোন কেন্দ্রীয় সংসদ সিলেটের সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সংগঠক জাবেদ আহমদ অতিথিদের নিয়ে কেক কেটে ইংরেজি ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল সিলেটের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘ডেইলি সিএন বাংলা ডটকম।

Related Articles

Back to top button