লিড নিউজ

সাবেক ছাত্রলীগ নেতা রাজনের উপর হামলার ঘটনায় এক আসামী কারাগারে

ডেস্ক  রিপোর্ট : টিলাগড়ে সাবেক ছাত্রলীগ নেতা রাজনের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় (শাহপরান জি আর ২৪/২০১৭,) শাহ আলম সাগর নামের এক আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার সিলেট মেট্রপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক মামুনুর রহমান ছিদ্দিকির আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

বাদীপক্ষে শুনানীতে অংশ নেন অ্যাড নিতু কান্ত দাস ও অ্যাড গোলাম ছোবহান চৌধুরী দিপন ।

গত ৩০ জানুয়ারি রাতে তাকেসহ  ৩ জনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরমধ্যে রাজনের অবস্থা আশংকাজনক হওয়ায় পরদিন তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

Related Articles

Back to top button