নগরীর লালদিঘীরপাড় মার্কেটের দোকানে দুধর্ষ চুরি


সিলেটমিডিয়াডেস্ক।। সিলেট নগরীর লালদিঘীরপাড় নতুন মার্কেটের মেসার্স আওলিয়া এন্টারপ্রাইজের গোদামে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে যে কোনো সময় এই চুরি হয়েছে বলে মার্কেটের ব্যবসায়ীরা মনে করছে।গোদাম থেকে প্রায় ১৫০০০০( এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) মালামাল চুরি হয়েছে।
আওলিয়া এন্টারপ্রাইজের সত্তাধিকারী মোঃদুলাল মিয়া গণমাধ্যমকে বলেন -আজ আমি কাস্টমারের মাল ডেলিভারী দেওয়ার জন্য গোদামে গেলে দেখতে পাই আমার গোদামের তালা ভাঙ্গা ও গোদামের অনেক মাল নাই।প্রায় ৩০ বস্তা মাল নাই যার বাজার মূল্য আনুমানিক ১৫০০০০ টাকা।
চুরির এ বিষয়ে বন্দর ফাঁড়ির ইনচার্জ কে ফোন দিলে উনার সাথে মেবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি ।
প্রসঙ্গ আজকাল প্রতিনিয়ত লালদিঘীপার নতুন মার্কেটে এমন চুরি হচ্ছে। তাই ১৩/২/২০২০ ইং তারিখে এই মার্কেটে চুরি হওয়া বিষয় নিয়ে লালদিঘীর পাড় নতুন ব্যবসায়ী কমিটি সিলেট বিভাগীয় কমিশনার বরাবর জান ও মালের নিরাপত্তা চেয়ে একটি স্মারক লিপি প্রদান করেন।
লালদিঘীপাড় নতুন মার্কেট ব্যবসায়ী কমিটি মার্কেটে এই চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছেন।



