লিড নিউজ

কাউন্সিলর পদ ফিরে পেলেন কাউন্সিলর হাসু

নিউজ ডেস্ক: কাউন্সিলর পদ ফিরে পেয়েছেন দিনার খান হাসু। গত ১৪ ফেব্রুয়ারি সিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসুকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সংক্রান্ত চিঠি হাতে পেয়ে উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করেন তিনি।

এরপর গত সোমবার তাদের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত।

পদে ফিরে পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু।

Related Articles

Back to top button