লিড নিউজসিলেট বিভাগ

দিরাইয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নিজস্ব প্রতিবেদক: দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে প্রভাবশালী আসামীরা বাদীর পরিবার কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের প্রভাবশালী বুরহান মিয়া ও তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে মামলার বাদী একই গ্রামের ছইল মিয়া ও তার ভাই গুরুতর আহত ছুনু মিয়া কে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

মঙ্গলবার বিকেলে দিরাই অনলাইন প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছুনু মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুরহান মিয়া ও তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে আমার পা ভেঙ্গে দেয়া সহ শরীলের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

গত ১৫ মার্চ বুরহান মিয়া কে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করি। বুরহান ও তার সহযোগিরা জামিন নিয়ে এসে আমাদের কে ভয়ভীতি ও প্রাণে মারার হুমকি দিচ্ছে।

বর্তমানে আমি এবং আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীন আছি। আমি আবারও আইনের আশ্রয় নেব। দায়েরকৃত মামলায় ছইল মিয়া উল্লেখ করেন, বুরহান মিয়ার সাথে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছে অনেক দিন ধরে। ঘটনার সপ্তাহ খানেক আগে ছুনু মিয়ার সাথে বিবাদী বুরহান মিয়ার জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে ১৪ মার্চ আমাদের গ্রামের পশ্চিম মাঠে পুর্বপরিকল্পনা অনুযায়ী বুরহান মিয়ার নেতৃত্বে লেবু, শফিক, এনামুল, নোমানসহ ২০-২২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছুনু মিয়ার উপর অতর্কিত হামলা চালায়, ছুনু মিয়ার বোন ভাই কে বাঁচাতে এগিয়ে গেলে তাদের অস্ত্রের আঘাতে সেও আহত হয়।

Related Articles

Back to top button