লিড নিউজ

মসজিদ নিয়ে কটুক্তি: সুলতানা কামালের ফাসির দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ৯০ভাগ মুসলমানের দেশে মসজিদ নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সুলতানা কামালের ফাসির দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

Exif_JPEG_420

 

সোমবার (৫ জুন) বাদ যোহর দিরাই উপজেলার মকসদপুর গ্রামসহ অন্যান্য গ্রামের তৌহিদী জনতা মকসদপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে কর্ণগাও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কর্ণগাও পয়েন্টের দিরাইয়ের মেইন রোডে প্রতিবাদ সভায় মিলিত হয়।

IMG_20170605_141328

মকসদপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আলী আকবর দরগাহপুরীর সভাপতিত্বে মৌলভী ক্বারী নোমান আহমদ ও মৌলভী ক্বারী রফিকুল ইসলাম ও হুমায়ুন কবীরের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা আলী আকবর দরগাহপুরী, কয়ছর আহমদ চৌধুরী, সামছুল হক্ব রনি, হাফিজ ফরিদ আহমদ, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুলতানা কামাল ৯০ভাগ মুসলমানের দেশে মসজিদ নিয়ে কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করে কোটি কোটি মুসলিম জনতার হৃদয়ে আঘাত করেছে।

IMG_20170605_141209

যেভাবে তাসলিমা নাসরিন শরিয়ত নিয়ে কটুক্তি করার কারণে দেশ ছাড়া করা হয়েছিল, এই ভাবে এই সুলতানা কামালকে ও দেশ ছাড়া করা হউক।

আর নইলে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে এই বাংলার জমিনেই প্রকাশ্যে ফাসি দেওয়া হউক।

এছাড়া সভায় এলাকার গন্যমান্য মুরব্বী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ছাত্র, বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন, সমাজসেবক, ব্যবসায়ী, যুবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button