সিলেট

নগরীর কাজিরবাজার সেতুতে যুবক খুন

সিলেটমিডিয়াডেস্ক:: সিলেট নগরীর কাজিরবাজার সেতু এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী (৩০) নামে ওই যুবক মারা যান।

সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা মোহাম্মদ আলী সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে বসবাস করতেন। সন্ধ্যা ৭ টার দিকে কাজিরবাজার সেতু এলাকায়  দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুরিকাঘাতের পর মোহাম্মদ আলীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

Related Articles

Back to top button