লিড নিউজ
দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের ত্রান বিতরণ


দিরাই প্রতিনিধিঃ দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্ত বলেছেন, হাওরপাড়ের কৃষকরা অকালে সোনার ফসল হারিয়ে নিঃস্ব, তারা আজ কষ্ট করে বিভিন্ন অঞ্চল থেকে ভারাক্রান্ত মন নিয়ে ত্রান নিতে আসছে। এটা আমার মনে বড় পীড়া দিচ্ছে।
বর্তমান সরকার কৃষকের সার্বিক সহযোগীতা করবেন। কৃষকবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে শাল্লা সফর করে গেছেন। সরকারের সাহায্য আসতে শুরু করেছে। সরকারের পাশাপাশি এলাকার বিত্তবান ও প্রবাসীদের কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে হবে।
বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিষদের প্রধান পৃষ্টপোষক যুক্তরাজ্য মিডল্যান্ড যুবলীগের সভাপতি কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা মোঃ জুবের আলম খোরশেদ এর সভাপতিত্বে ও পরিষদের উপজেলা কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দারের পরিচালনায় দিরাই উপজেলা গণমিলনায়তন হলে অনুষ্ঠিত
ত্রান বিতরণ অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমেদ, সিরাজ-উদ-দৌলা, পরিষদের উপদেষ্টা প্রবাসী কমিউনিটি নেতা রফিক চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী।
উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মোশাহিদ মিয়া, রায়হান মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু ছালিম, জেলা ছাত্রলীগ নেতা পাবেল হাসান, শাকিল আহমদ, সুমন মিয়া, হাবিব প্রমুখ। অনুষ্ঠান কৃষকের হাতে চাল, ডাল, ভোজ্যতেল তুলে দেন অতিথিবৃন্দ।




