

নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত আটোরিকশার ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। অবশেষে আহতরা পরীক্ষায় আংশগ্রহন করেছেন।
জানা গেছে, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সামনে সোমবার সকালে এসএসসি পরীক্ষায় শুরু হওয়ার আগে অপেক্ষামান পরীক্ষার্থী আব্দুল গফুর একাডেমির ছাত্রী ফাম্মি বেগম ও মুন্নি বেগমকে ব্যাটারি চালিত একটি রিকশা ধাক্কা দেয়।
এতে দুই পরিক্ষার্থী শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন । তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হলে অবশেষে তার পরীক্ষায় অংশ গ্রহন করে।
খবর পেয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিবাংশু কুমার সিংহ।




