সাংবাদিক কেএম সুহেল আহমদের বিদেশ যাত্রা


নিজস্ব প্রতিবেদকঃ বাউবি শিক্ষার্থীকল্যাণ অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” এর কেন্দ্রীয় সদস্য ও সিলেট অঞ্চলের শিক্ষার্থী প্রতিনিধি সাংবাদিক কেএম সুহেল আহমদ ১০ মে (বুধবার) বাংলাদেশ সময় বিকাল ৫ ঘটিকার সময় সিলেট ওসমাানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই ডুবাই বিমানে বিদেশ (কাতার) যাত্রা করবেন।
সময় সল্পতার কারনে যাওয়ার সময় তিনি বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন পরিচিতজনদের সাথে স্বাক্ষাত করে যেতে না পারায় তার এক বার্তায় দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের প্রতি দোয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউপি’র বনগ্রামের বাসিন্দা।
অনলাইন নিউজ পোর্টাল “সিলেট মিডিয়া ডটকম”, জাতীয় দৈনিক আমার বাংলাদেশ ডটকম, সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার’র পত্রিকার প্রতিনিধি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি গোলাপগঞ্জের জামেয়া ইসলামিয়া মদিনাতুলউলুম সুনামপুর মাদ্রাসার সাবেক শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাফিয আকবর আলী ইমাম সাহেব(রঃ) প্রতিষ্ঠিত বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ “জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা(টুকা) মাদ্রাসায় দীর্ঘ ৪ বছর থেকে সহকারী শিক্ষকের দায়িত্বে ছিলেন।



