লিড নিউজ

মাধবপুরে ভারতীয় মদ জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

মঙ্গলবার (১১ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মদ জব্দ করা হয়।

 

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার ভোররাতে সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার কামাল মজুদারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের জয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

Related Articles

Back to top button