লিড নিউজসিলেটসিলেট বিভাগ

প্রধানমন্ত্রীকে কটুক্তি: কুয়ারপাড় থেকে যুবক আটক

নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক সংসদ সদস্য সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি-পোষ্ট করার অভিযোগে সিলেট নগরীর কুয়ারপাড় এলাকা থেকে যুবককে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে তাকে আটক করেন।

আটককৃত যুবক মো. হাবিবুল আহমদ রনি (২৫)। সে কুয়ারপাড়ের হানিফ আহমদের ছেলে।

সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত হাবিবুল দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গ সম্পর্কে অশ্লীল সম্মান হানিকর ছবি পোষ্ট ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Check Also
Close
Back to top button