লিড নিউজ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত


সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারে ৩ জন সহ ৪ বাংলাদেশি নিহত । সৌদি আরবের হাফার আল বাতেন থেকে ২০০ কিলো মিটার দূরে উম্মে জম জম এলাকায় সড়ক দুর্ঘটনায় একেই পরিবার ৩ জন সহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন । দুইজন গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে । নিহন আব্দুল আজিজের বাড়ি বলে জানা গেছে।তিনি হাফারেল ব্যাবসায়ী গত এক সাপ্তাহ আগে দুই সন্তান স্ত্রী ও শাশুড়ি কে নিয়ে আসে সৌদিআরবে । শুক্রবার ওমরাহ শেষ করে হাফারাল বাতেন যাওয়ার পথে শনিবার ভোর ৫ টায় এই সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়ির ড্রাইভার মাসুদ ঘটনার স্থলে মারা যায় । নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী জেলা ও গাড়ির ড্রাইভার মাসুদ এর বাড়ি দিনাজপুর বলে জানিয়েছে হাফারাল বাতেনের ব্যবসায়ী ইসরাফিল চৌধুরী কিরণ । নিহত চার বাংলাদেশী লাশ বর্তমানে ওরতায়য়া হাসপাতালের হিমাগারে রয়েছে,আহতরা একেই হাসপাতালে ভর্তি আছে ।




