লিড নিউজহবিগঞ্জ

মাধবপুরে ৬ আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোর রাতে থানার এস আই আলাউদ্দিন গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দেবপুর গ্রামের ইয়াছ উদ্দিন (৩০), বিজয়নগর গ্রামের জুয়েল (২৫) একই গ্রামের মালেক(৩০), ফতেহপুর গ্রামের তৌহিদুল ইসলাম(২৫), তুলশীপুর গ্রামের আব্দুর রহমান(২৮), সমজিদপুর গ্রামের গোলাপ মিয়া(২৯)।

মাধবপুর থানার এসআই আলাউদ্দিন ৬ আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button