লিড নিউজ

‘গায়ে হলুদ’ কী বলে ইসলাম?

ধর্মডেস্ক: বিবাহ জীবনের অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন। এ প্রয়োজন পূরণে সবাই একে অন্যের মুখাপেক্ষী। বিবাহ অতি গুরুত্ববহ একটি ইবাদত এবং নবী কারীম সা. এর একটি সুন্নতও বটে। যেমন- নবী কারীম সা. ইরশাদ করেছেন, বিবাহ আমার একটি সুন্নাত। যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমূখ-বিতৃষ্ণ হবে, সে আমার উম্মত নয়। তবে প্রশ্ন বিবাহে ‘গায়ে হলুদ’ বা ‘হলুদ বরণ’; কী বলে ইসলাম? এ বিষয়েও আলোচনা থাকছে সামনে।

তাই বিবাহ যেমন মুসলিম জাতির জন্য সুন্নাত হিসেবে পরিগণিত হয়েছে। ঠিক তেমনি সেই সুন্নাতকে সুন্নাতি মোতাবেক পরিচালনা অবশ্য কর্তব্য। এই ইসলামে মানব জীবন থেকে শুরু করে রাষ্ট্রিয় জীবন পর্যন্ত সব কিছুর সঠিক তথ্য নির্ভর প্রমাণ রয়েছে।

আল্লাহ পাক রাব্বুল আ’লামীন পবিত্র কুরআনে কারীমে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ! তোমরা বেশী বেশী কাঁদো এবং কম কম হাসো। তাই বলে কি সব সময় কাঁদবে? একটুও হাসবে না!

মেডিক্যাল সাইন্সের মতে, কোন লোক যদি সব সময় কাঁদে বা আনমনা (অন্য মনস্ক) হয়ে থাকে তাহলে তার ৯৫% মানসিক সমস্যা হতে পারে।

এ কথার বাস্তব প্রমাণ পাওয়া যায় কুরআন ও হাদীসে। সাহাবায়ে কেরাম রা. সব সময় শুধু জাহান্নামের ভয়ে কান্না করার মধ্যে ব্যস্ত না থেকে রাসুল সা. এর কাছে গেলে যখন জান্নাতের কথা আলোচনা করতেন, সাথে সাথে তাঁদের মুখে হাসি ফুটতো। শুধু তাই নয়। বরং তাঁদের মধ্যে কৌতুক জাতিয় কথা বার্তার প্রমাণও পাওয়া যায়।

একদিন হযরত উমর ফারুক, হযরত উসমান গণি এবং হযরত আলী রা. পথ দিয়ে হেটে যাচ্ছিলেন। তখন হযরত উমর ফারুক রা. কৌতুকচ্ছলে আলীকে রা. উদ্দেশ্য করে বললেন, হে আলী! তুমি আমাদের দু’জনের মধ্যে নুনের নুকতার মত।

আলী রা. ও কৌতুকচ্ছলে বলেন, নুকতা ছাড়া নুনের কোনো মূল্য নাই। কারণ, হযরত উমর ফারুক, হযরত উসমান গণি রা. হযরত আলী রা. হতে তুলনা মূলকভাবে একটু লম্বা ছিলেন। এরকম অনেক কৌতুকের প্রমাণ মেশকাত শরীফে কৌতুকের বাবে রয়েছে। শুধু কৌতুক কেন? আনন্দ উল্লাস কি নবী কারীম সা. এর জামানায় ছিলনা? অবশ্যই ছিলো। কিন্তু সেটা ইসলামের গণ্ডির ভিতরে।

যেসব আনন্দ উল্লাস আমরা করে থাকি; তার মধ্যে অন্যতম হলো বিবাহের আনন্দ। কিন্তু এ আনন্দেরও মাপকাটি ইসলাম নির্ধারণ করে রেখেছে। এর বিপরীত হলে বিবাহ আনন্দের পাশাপাশি দাম্পত্য জীবনে নেমে আসতে পারে অমাবস্যার ন্যায় কালো অন্ধকার। যা থেকে রেহাই পাওয়ার কোন পথ খোঁজে পাওয়া যাবে না।

আমাদের বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে দেখা যায় এ আনন্দের নামে কুৎসিত কিছু রেওয়াজ বা রীতি। যে রেওয়াজ বা রীতি ইসলামতো স্বীকৃতি দেয় নাই; বরং দিয়েছে অভিসম্পাত। এমনকি এসব অনুষ্ঠানে যোগদান করায় গোনাহে কবীরার পাশাপাশি ঈমানও ধ্বংস হয়ে যাওয়ার আশংকা রয়েছে।

Related Articles

Back to top button