লিড নিউজসিলেট বিভাগ

সিলেটে গরু বেপারির সাড়ে ১৪ লক্ষ টাকা নিয়ে উধাও প্রতারক

নিউজ ডেস্ক: নগরীর লাক্কাতুরা গরুর হাটে এসে প্রতারকের খপ্পরে পড়ে সাড়ে ১৪ লক্ষ টাকা খুইয়েছেন এক বেপারি। গতরাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটেছে।
জানাযায়, কিশোরগঞ্জের হারুনূর রশিদ ও শফিকুল ইসলাম নামের দুই গরু ব্যবসায়ী ৪০টি গরু নিয়ে আসেন সিলেটের লাক্কাতুরা পশুর হাটে। গতকাল পর্যন্ত প্রায় বিশটি গরু বিক্রি করে দেন তারা। গরু বিক্রির প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা শফিকুল ইসলাম নিজের কাছে নিয়েই পাশেই একটি চায়ের দোকানে রাতে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে তিনটার দিকে তার কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায় অঞ্জান পার্টির এক সদস্য।
টাকা খুইয়ে দিশেহারা হয়ে পড়েছেন ঐ দুই বেপারি।

শফিকুল ইসলাম বেপারি জানান, গত দুইদিন যাবত এক লোক নিজেকে গরুর বেপারি পরিচয় দিয়ে তাদের সাথে সখ্যতা তৈরি করে। রাতে একসাথেই ছিলো ঐ প্রতারক। রাত সাড়ে তিনটার দিকে সে টাকা নিয়ে উধাও হয়ে গেছে।

Related Articles

Back to top button