শিল্প ও সাহিত্য

সময়ে বুঝিনি

লোকমান হাফিজ

পারেনি তো দমাতে আমাদের কেউ
নদীর ওই স্রোত আর সাগরের ঢেউ
আমাদের শক্তির তুলনা যে নেই
সব কাজ করেছি পৃথিবীতে এই।

বাবা হয়ে সন্তান করেছি যে খুন
সফল বাবার নাকি এই গুনাগুন।
মাঠে ঘাটে নষ্টামি, নষ্ট যে বন
দিনে রাতে হয়েছে যে কত ধর্ষণ।

পেয়েছি যে শান্তিতে আমি নোবেল আর
মানুষকে মেরেছি যে হয়নি বিচার
পৃথিবীটা আমাদের, নেই কোনো রব
বলেছি এমনিতে হয়েছে তো সব।

আজ কেনো এমনিতে সারে নাকো রোগ
আসুন না সবে মিলে করি তাকে ভোগ,
পাপের ওই পাল্লাটা ভারি হয়ে আজ
পৃথিবীতে ধরেছে নতুন এক সাজ।

মনে মনে আমরা পেয়েছি তো ভয়
বলি এর সমাধান আসমানে হয়,
কাঁদি আর দেই রোজ প্রভুকে ডাক
সময়ে বুঝিনি তাই এখন অবাক!!

Related Articles

Back to top button