লিড নিউজসিলেটসিলেট বিভাগ

ইকুয়েডর থেকে দেশে ফিরেছেন মুহিত চৌধুরী

নিউজ ডেস্ক : ল্যাটিন আমেরিকার দেশ ইকোয়াডরে অনুষ্ঠিত ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট’ -এর সেমিনারে অংশ গ্রহন শেষে দেশে ফিরেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিকসিলেটডটকমের সম্পাদক মুহিত চৌধুরী। রবিবার সন্ধ্যা ৭টায় তিনি দেশে ফিরে আসেন।

২০ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এই সম্মেলন ইকোয়াডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত হয়। এতে সারা বিশ্ব থেকে প্রায় ৩ হাজার প্রতিনিধি অংশগ্রহন করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে ৬ সদস্যের সরকারী প্রতিনিধি দলের বাইরে আরো ১৫ সদস্যের একটি বেসরকারী দল এই সম্মেলনে আমন্ত্রিত হয়ে অংশ গ্রহন করে। এতে সংসদ সদস্য, ব্রিটিশ কাউন্সিল, সাংবাদিক,এনজিও এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা ছিলেন।
আগামী বছর ‘গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট’ -এর সেমিনার আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button