লিড নিউজ

মাধবপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে মাঞ্জু হত্যা মামলার আসামী মোহন মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ জুলাই) ভোর রাতে উপজেলার আলাকপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আলাকপুর গ্রামের মৃত আজব আলীর পুত্র।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজিদুর রহমান পলাশ জানান, প্রায় দেড় মাস পূর্বে ওই এলাকার মাঞ্জু মিয়ার লোকজনের সাথে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ বাধে মোহন মিয়া ও তার দলবলের। সংঘর্ষে আঘাতপ্রাপ্ত হয়ে মাঞ্জু মিয়া মারা যান এবং বেশ কয়েকজন আহত হন। পরে মাঞ্জু মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে মোহন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন জানান, গ্রেপ্তারকৃত মোহনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

 

Related Articles

Back to top button