ধর্মলিড নিউজসিলেটসিলেট বিভাগ

মুফতি আবুল কালাম যাকারিয়া রহ: ছিলেন একটি প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক: মুফতি আবুল কালাম যাকারিয়া রহ. ও ইসলামি আইন গবেষণা কেন্দ্র সিলেটের উদ্যোগে শনিবার দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত নগরীর চৌকিদেখীস্থ একটি কমিউনিটি সেন্টারে আন্তর্জাতিক কনফারেন্স, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত শাওলানা মজদুদ্দীন আহমদ ও জামেয়া শায়খ মুফতি আবুল কালাম যাকারিয়া রহ. এর প্রিন্সিপাল মাওলানা মুজ্জামিল হোসাইনের যৌথ সভাপতিত্বে এবং মাওলানা মীর সুফিয়ানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে যাকারিয়ার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন, মুফতি আবুল কালাম জাকারিয়া শুধু এক ব্যাক্তি ছিলেন না। তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তিনি একই সাথে কুরআন, হাদীস, তাফসির, ফিকহ এর এক অভিজ্ঞ পণ্ডিত ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি ওয়াজ নসিহত, দাওয়াত, তাবলিগ এবং লেখনির ময়দানের এক অভিজ্ঞ সৈনিক ছিলেন। এমন যোগ্যতা সম্পন্ন কর্মদ্যোমী কর্মট পরিমশ্রমী ব্যক্তি ছিলেন।
অনুষ্ঠানের শেষে মুফতি আবুল কালাম যাকারিয়া রহ. এর দৌহিত্র জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুজাম্মিল হুসাইনের শিশুপুত্র জামেয়ার ছাত্র মাত্র এক বছরে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন কারী হাফেজ নুফাইরকে পাগড়ি প্রদান করা হয়।
প্রধান বক্তার বক্তব্যে ইল্যান্ডের মুফতি শায়খ বিলাল বাওয়া বলেন, মুফতি সাহেব ছিলেন চলন্ত কুতুবখানা। যে কোন কঠিন বিষয়ের সমাধান তিনি অত্যন্ত সহজেই দিয়ে দিতেন। এক কথায় একবিংশ শতাব্দির এক বিরল প্রতিভার অধিকারী ব্যক্তি ছিলেন মুফতি সাহেব।
মুফতি আবু কালাম যাকরিয়া (রহ.) এর স্মরণে প্রতিষ্ঠিত জামেয়া শায়েখ মুফতি আবুল কালাম যাকারিয়া (রহ.) ও ইসলামি আইন গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা শায়খ আসগর হুসানি ইংল্যান্ড, মাওলানা আব্দুর রহিম ইংল্যান্ড, মুফতি খিবগাতুল্লাহ নুর বি-বাড়িয়া, মুফতি আব্দুল মনতাকিম ইংল্যান্ড, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাও: মোস্তাক আহমদ খান, মাও: রেজাউল করিম জালালী, মাও: আব্দুল হাফিজ ইংল্যান্ড, মাও: আবুল খায়ের বিথলঙ্গী, মাও: আব্দুল মতিন নবীগঞ্জী, মাও: হাফিজ আব্দুল্লাহ ইংল্যান্ড, মুফতি হাসান, মাও: জুনাইদ কিয়ামপুরী। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নুফাইর।

Related Articles

Back to top button