সিলেটসিলেট বিভাগ
নগরীর বন্দরবাজারে আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার পয়েন্ট থেকে ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শুক্রবার রাত ৯ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
জালালাবাদ থানার মামলা নং- ১৩ তারিখ ২০/০৪/১৯ ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক), জিআর নং ৮৬/১৯ এর ওয়ারেন্টভূক্ত আসামী তিনি।
গ্রেফতারকৃত আসামী মিনহাজুল ইসলাম (৩০) দক্ষিণ সুরমা থানার খালপাড় এলাকার আমিরুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।




