লিড নিউজ

জেনে নিন তুরস্কে স্টুডেন্ট ভিসায় যেতে হলে কী করতে হবে?

নিউজ ডেস্ক: তুরস্কে দুইভাবে স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়।সম্প্রতি  ফেসবুকে অনেক ভাইয়েরা নক করছেন তুরস্কে পড়তে আসতে হলে কিভাবে কি করতে হবে। সেজন্যই আজকের এই পোস্ট। তুরস্কে দুইভাবে পড়তে আসতে পারেন। প্রথমত: স্কলারশিপে, দ্বিতীয়ত: নিজ খরচে।

স্কলারশিপে আসলে কোন খরচ নেই। সব রাষ্ট্র বহন করবে, বিমান ভাড়া সহ সকল খরচ। পাশাপাশি মাসিক পকেট মানিও পাবেন। তবে স্কলারশিপের কোটা লিমিটেড, অধিক যোগ্যতাসম্পন্ন এপ্লিকেন্টরাই চান্স পা্য়। এ বছর এপ্লাই করার ক্ষেত্রে মাস্টার্স ও পিইচডির মেয়াদ শেষ। অনার্সের এপ্লিকেশন আগামী মাসে শুরু হবে। তবে গত বছর থেকে অনার্সে স্কলারশিপের কোটা খুবই লিমিটেড করে দিছে। ১০-১৫ জন নেয়। স্কলারশিপের যে কোন আপডেট পেতে তাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন: https://www.turkiyeburslari.gov.tr/en/english-home

বাংলাভাষায় বিস্তারিত জানতে একবার পড়ে নিতে পারেন- http://m.somewhereinblog.net/mobile/blog/Mosiur65/30219209

আর যে কোন প্রশ্ন/ জানতে যাওয়া কিংবা যেকোন বিষয়ের জন্য নিন্মোক্ত গ্রুপে যুক্ত হতে পারেন:
https://www.facebook.com/groups/331137687085930

এরপর আসি নিজ খরচে পড়তে আসার ব্যাপারটা। তুরস্কে পড়তে আসতে মোটা অংকের তথা ৫-১০/১৫ লাখ টাকা যেমন খরচ হয়না তেমনি এখানে কোন পার্টটাইম জব ফ্যসিলিটি নাই কিংবা পড়ালেখার এত চাপ যে, জব করারও সুযোগ নেই। সুতরাং যারা আসতে চানা তারা শুধু পড়তে আসবেন। সেক্ষেত্রে প্রথমবার আসার সময় বিমান ভাড়াসহ হয়তো দুই থেকে তিনলাখ টাকা খরচ হবে (সর্বোচ্চ)। এরপর মাসিক খরচ ২০০-২৫০ ডলার (ব্যক্তির উপর নির্ভর করবে) আর বছরে দুইবার টিউশন ফি ৫০০-১৫০০ ডলার (একেক ইউনির্ভাসিটিতে একেক রকম)।

এ বছর দুটো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ভর্তি পরীক্ষা নিবে। যেকোন একটিতে কৃতকার্য হলে তুরস্কের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে। অর্থাৎ পরীক্ষাটি বিদেশী ছাত্রদের ভর্তির সমন্বিত এক পদ্ধতি। কখন পরীক্ষা হবে, কোথায় হবে, কখন রেজিস্ট্রেশন করত হবে বিস্তারিত নিচের লিঙ্কগুলোতে পাবেন,

1. Istanbul University- http://yos.istanbul.edu.tr/en
2. Süleyman Demirel University- http://yos.sdu.edu.tr/en

এ ছাড়া http://ybu.edu.tr/studentaffairs এই লিঙ্কে গিয়ে কোন পরীক্ষা ছাড়াই ইলদিরিম বেয়াজিত ইউনির্ভাসিটিতে ভর্তির জন্য এপ্লিকেশন করতে পারেন কিন্তু এখানে টিউশন ফি তুলনামূলক বেশী।

তুরস্কের ইউনির্ভাসিটি গুলোর তালিকা, ইউনির্ভাসিটির নামের উপরে টিক দিয়ে তাদের ওয়েবসাইটে ঢুকতে পারেন: https://www.turkiyeburslari.gov.tr/en/universiteler

কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখবেন:
১. উপরের দেয়া লিঙ্কগুলোসহ তুরস্কের যেকোন ইউনির্ভাসিটির ওয়েবসাইট ইংলিশ ভার্সনে আছে তাই নিজেই একটু কষ্ট করে পড়ে সব কিছু বুঝা ও এপ্লিকেশন করা সম্ভব।
২. এপ্লিকেশন করতে ফাও ফাও কোন ফার্ম কিংবা অন্য কোথাও গিয়ে টাকা নষ্ট করবেন না।
৩. আবারো বলছি, কোন ধরনের ধান্ধা কিংবা জব করার নিয়তে তুরস্কে আসার চিন্তা না করাই ভালো। এতে দেশের সম্মান নষ্ট হয়।
৩. এপ্লিকেশন করতে গিয়ে কারো হেল্প নিতে চাইলে নিতে পারেন তবে এটা মাথায় রাখবেন যে, এখানে সবাই ছাত্র এবং সারাদিন পড়ালেখার প্রচুর এক চাপ থাকে। তাই রেসপন্স ঠিকমত দেওয়া কঠিন। সুতরাং ভাইদেরকে নক করার আগে ভালোভাবে নিজে পড়ে বুঝার চেষ্টা করবেন। এরপর একান্ত না বুঝলে নিন্মোক্ত গ্রুপে নক করবেন তাও সমাধান না হলে ব্যক্তিগতভাবে নক করবেন।

https://www.facebook.com/groups/331137687085930

(স্কলারশিপ কিংবা ভর্তি সংক্রান্ত ব্যাপারে আমাকে ব্যক্তিগতভাবে নক করে পাওয়ার সম্ভবনা খুবই কম। তাই প্লিজ, গ্রুপে এড্ড হোন এবং যে কোন বিষয়ে জেনে নিন।)

হাফিজুর রহমানের ওয়াল থেকে এই পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে, নিচে তার ফেসবুক আইডি লিংক দেওয়া হল…

https://www.facebook.com/hafijur.rahman.982

Related Articles

Back to top button