শিক্ষাঙ্গনসিলেটসিলেট বিভাগ

ইংরেজি ম্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’র মোড়ক উন্মোচন

আব্দুল কাদির জীবন: সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল কাদির জীবন সম্পাদিত ইংরেজি ম্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’র নবম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠিত ও সম্পাদিত সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও সমাজ বিষয়ক এ ম্যাগাজিন রোববার (৮ ডিসেম্বর) বেলা ২টায় কামাল বাজারস্থ লিডিং ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম রকিব উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মেজর (অব.) মো. শাহ আলম (পিএসসি), আধুনিক ভাষা ডীন প্রফেসর ড. নাসির উদ্দিন আহমেদ, ইউনিভার্সিটি ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের পরিচালক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত প্রক্টর ও আইন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম, সহযোগী রেজিস্টার (পিআরও) মো. আলমগীর হোসাইন, ইংরেজি বিভাগের ছাত্র ও ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’র সম্পাদক আব্দুল কাদির জীবন, ইংরেজি বিভাগের ছাত্রী ও সহযোগী সম্পাদক শেখ সানজিদা শারমিন, ব্যবস্থাপনা সম্পাদক তারেক রহমান, ইংরেজি বিভাগের ছাত্র নাবিল ইসলাম চৌধুরী, সামিম আহমদ, তাসমিয়া রহমান, প্রমুখ।

Related Articles

Back to top button