লিড নিউজ

নান‍া কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক: নান‍া কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে উদযাপন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেত‍াকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

এছাড়া সরকারি ও বেসরকারি উদ্যোগে শোভাযাত্রা, কেক কাটা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকাল থেকেই বিভিন্ন ব্যানারে, ফেস্টুনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ মিনার অভিমুখে র‌্যালি আসতে থাকে। যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সিলেট মহানগর ও গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Related Articles

Back to top button